আজ ১৬ ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। বিজয়ের ৪৮ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা।
জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেইসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীদের যারা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নরনারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মান জানানো হয়।
নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সকাল সাড়ে ৬টায় শহীদদের বেদিতে পুষ্পঅর্পণের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করেন উপজেলা প্রশাসন। এরপর সকাল ৯টায় গৌরনদী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের নানান কর্মসূচীর উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সহকারী কমিশনার ফারিহা তানজিন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন, পৌর মেয়র ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়িা আফরোজ হেলেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রীগের সভাপতি সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী প্রমুখ।
ওসি তদন্ত মাহাবুবুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও সরকারী-বেসরকারী বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
5 Attachments
Please follow and like us:









