৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গৌরনদীতে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর হামলা; আহত ৫

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৫, ২১:২১ | 660 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের গৌরনদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগী ও তার স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা হাসপাতালের বিভিন্ন কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করে এবং আতঙ্কে হাসপাতালের প্রধান দুই ফটকে তালাবদ্ধ করে রাখায় প্রায় আধা ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ থাকে। এ সময় হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আহতরা জানায়, মঙ্গলবার বিকেলে গৌরনদী পৌরসভার সুন্দরদী গ্রামের কালাম ফকির ও লুৎফর শিকদারের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে কালাম ফকিরের স্ত্রী নাসিমা বেগম ও লুৎফর শিকদার আহত হন। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত নাসিমার ছেলে আরাফাত ফকির অভিযোগ করেন, রাত ৮টার দিকে তার মায়ের চিকিৎসা চলাকালে বার্থী ইউনিয়ন যুবদল নেতা কাইয়ুম খানের নেতৃত্বে প্রতিপক্ষের ১০-১২ জন ভাড়াটিয়া লোক হাসপাতালে প্রবেশ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আরাফাত, তার বাবা কালাম ফকির, মা নাসিমা বেগম ও দুই বোন আহত হন।
আহত নাসিমার মেয়ে তানিয়া বেগম বলেন, ‘হামলার সময় প্রাণ বাঁচতে আমরা হাসপাতালের বাথরুমে আশ্রয় নেই, কিন্তু কাইয়ুম খান ও তার সহযোগীরা দরজা ভেঙে আমাদের টেনে-হিঁচড়ে বাইরে আনে এবং পুনরায় মারধর করে। হামলার সময় হামলাকরীরা হাসপাতালের জানালার গ্লাস ভাঙচুর করে।’
খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো: মাহবুবুর রহমান সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা স্থানীয়দের তোপের মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো: মাহবুবুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় এখনও থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযুক্ত কাইয়ুম খান হামলার বিষয়ে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। ঘটনার সময় আমি যুবদলের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।’ তবে স্থানীয়দের ভাষ্য ও ভিডিও ফুটেজে হামলার সময় কাইয়ুম খানকে ঘটনাস্থলে দেখা যায়।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন বলেন, সরকারি হাসপাতালের অভ্যন্তরে হামলার ঘটনা ঘটলে সিসি টিভির ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET