খোকন হাওলাদার,গৌরনদী(বরিশাল) প্রতিনিধি:- বরিশালের গৌরনদী উপজেলার বছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদি হয়ে অভিযুক্ত হরি চন্দ্র মন্ডল (৪৫)কে আসামি করে গতকাল মঙ্গলাবার বিকালে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। হরি চন্দ্র মন্ডল একই গ্রামের দিনবন্ধু মন্ডলের পুত্র।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, উপজেলার বছার গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (১০) একা বাড়িতে রেখে তার (ছাত্রী) মা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাটাজোর বাজারে যান। বেলা ১১টার দিকে একই গ্রামের হরি চন্দ্র মন্ডল ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে পানি চায়। তখন ছাত্রী হরি চন্দ্র মÐলকে গøাসে পানি দেয়। এ সময় ঘরে আর কেউ না থাকার সুযোগে হরি চন্দ্র মন্ডল ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ওই ছাত্রী আত্মচিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসলে হরি চন্দ্র মÐল পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
Please follow and like us:









