৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঘোড়ায় ডিম পাড়েনা, দুধ কিংবা মাংসও খাওয়া যায় না, ঘোড়া দিয়ে মানুষ করবে কি- বেমরতা ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভায় ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন




ঘোড়ায় ডিম পাড়েনা, দুধ কিংবা মাংসও খাওয়া যায় না, ঘোড়া দিয়ে মানুষ করবে কি- বেমরতা ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভায় ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২৬, ২১:১৪ | 657 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঘোড়ায় ডিম পাড়েনা, দুধ কিংবা মাংসও খাওয়া যায় না। ঘোড়া দিয়ে হালচালও করা যায় না। ঘোড়া দিয়ে মানুষ করবে কি। আপনার আমারতো দুইবেলা ভাত খেয়ে বাঁচতে হবে। আমি জানিনা উনি কোন দল থেকে কিভাবে দাঁড়িয়েছেন। দীর্ঘ ১৭ বছর এলাকায় ছিল না। দলীয় নেতাকর্মীদের খোঁজ রাখেনি। এখন এসেছে নির্বাচন করতে। এটা প্রতারণা। আপনারা কেউ এই প্রতারনার ফাঁদে পা দিবেন না। প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন বাগেরহাট ২ (সদর কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বেমরতা ইউনিয়ন বিএনপির সভাপতি আকরামুজ্জামান রিক্তর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, ফকির তারিকুল ইসলাম, শরিফ মোস্তফাজামান লিটু, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল (সাংবাদিক), জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুবনেতা আইয়ুব আলী মোল্লা বাবু, মনিরুজ্জামান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডালিম ফকির, স্বেচ্ছাসেবক দল নেতা হৃদয় ফকির, মলঙ্গি আসাদুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ ইউনিয়ন-বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বেমরতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহিদুল ইসলাম রানা।

প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আরো বলেন, দেশে এখন দাঁড়িপাল্লা চলে না, দাঁড়িপাল্লার বিকল্প স্কেল দিয়ে মাপ ঝোপ করা হয় ধানের শীষ মার্কা, উন্নয়নের মার্কা। বিএনপি ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। ভিন্ন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা হলে কঠোর হস্তে দমন করা হবে। আমরা সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করতে চাই। বিএনপি ক্ষমতায় আসলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। সারাদেশে ধানের শীষের জোয়ার বইছে। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET