, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চতুর্থবারের মত আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি




চতুর্থবারের মত আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ২৩:৩০ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুরে  চতুর্থবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন চাঁদপুরের উন্নয়নের কান্ডারি, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আলহাজ¦ ডাঃ দীপু মনি।
পুন:রায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীয়ত হওয়ায় সারাদেশের শিক্ষক মহল, চাঁদপুরের আওয়ামী লীগ পরিবার, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, অঙ্গসহযোগী সংগঠন ও বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ ডাঃ দীপু মনিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন ভাইরাল।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডাঃ দীপু মনি এমপির নাম ঘোষণা করা হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ক্রমানুসারে রয়েছেন: মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এছাড়াও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে আছেন।
কেন্দ্রীয় কাউন্সিলের পূর্বে ডাঃ দীপু মনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পানের এমন আলোচনা থাকলেও দলের প্রধান বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
অনুষ্ঠিত কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন দলের সদ্য বিলুপ্ত ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এতে সমর্থন দেন সদ্য বিলুপ্ত ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
পরে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন অন্যান্য কাউন্সিলরদের জিজ্ঞাসা করলে তারাও ওবায়দুল কাদেরের নামই বলেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওবায়দুল কাদেরকে দলের সাধারণ সম্পাদক ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান।
কেন্দ্রীয় কাউন্সিলে ডাঃ দীপু মনি এমপি দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদটি ধরে রাখার পাশাপাশি এবারের মন্ত্রীপরিষদে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসরোধে প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করেছেন এবং সফলতা অর্জন করেছেন।
শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ও চাঁদপুরের উন্নয়ন আরো এগিয়ে যাবে এমন প্রত্যাশা সকলের।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET