১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চরিত্রহীন কোন জাতি কখনো চুড়ান্ত সফলতা অর্জন করতে পারে না- মাও: এটিএম মাসুম




চরিত্রহীন কোন জাতি কখনো চুড়ান্ত সফলতা অর্জন করতে পারে না- মাও: এটিএম মাসুম

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২৬, ২১:১৩ | 658 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, চরিত্রহীন কোন জাতি কখনো চুড়ান্ত সফলতা অর্জন করতে পারে না। মনে রাখবেন মুসলমান জাতি রক্ষক, ভক্ষক নয়। সুতরাং আমরা সকলকে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে। শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম জামায়াতের রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। স্থানীয় একটি অডিটরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বার্ষিক পরিকল্পনা পেশ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। তিনি রুকনদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর সৃষ্টি এই জমিন কখনো ইসলাম ও দ্বীনের হাতছাড়া হবে না, ইনশাআল্লাহ। পবিত্র কোরআন থেকে দারস পেশ করন অধ্যাপক কামাল উদ্দিন জাফরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবদীন পাটোয়ারীসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারীসহ তিন শতাধিক রুকনবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET