চাঁদপুরে রাতে অপরাধি ধরার লক্ষে রেলওয়ে পুলিশের রেলওয়ে কোর্টস্টেশন এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে। অভিযান কালে ৩ বখাটে যুবককে আটক করে তাদেরকে ভ্রাম্যমান আদালতে ধুমপান করায় জরিমানা করা হয়।
রোববার (৮ ডিসেম্বর) দিনগত রাত অনুমান সারে ১১টায় শহরের কোর্টস্টেশন এলাকা ও আশপাশের হোটেল গুলোতে এ অভিযান পরিচালিত হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত সাহা। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রে মো: সামিউল ইসলাম ও মো: ইমরান আহম্মেদ ও অভিযানে অংশ গ্রহন করেন।
অভিযানে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: সারোয়ার আলম, চাঁদপুর সদর মডেল থানা ও রেলওয়ে থানার পুলিশ সদস্যরা সহযোগিতায় করেন।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: সারোয়ার আলম জানান,অপরাধ দমন ও অপরাধিদেরকে আটকের লক্ষে উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার হঠাৎ করে রাতে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ন এলাকা ও অপরাধ জোন হিসেবে চিহিৃত রেলওয়ে কোর্টস্টেশন এলাকার বিভিন্ন স্থানে ও আশপাশের কয়েকটি হোটেলে অভিযান করে। এ সময় কোর্টস্টেশন ফ্লাটফর্মে তিন বখাটে যুবক প্রকাশ্যে ধুমপান করায় তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ধূমপায়ী যুবক রিয়াদ(২৫), শ্রী জয় (২২) ও সৌরভ দাসকে ৩শ’ টাকা করে ৯শ’টাকা জরিমানা করে এবং পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন এ অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:









