, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও মালয়েশিয়া থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করায় নিজ গ্রামে সংবর্ধিত বায়োফার্মার এমডি ডা: লকিয়ত উল্যা




চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও মালয়েশিয়া থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করায় নিজ গ্রামে সংবর্ধিত বায়োফার্মার এমডি ডা: লকিয়ত উল্যা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২৫, ২২:৩৬ | 925 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎সুনামধন্য ওষুধ কোম্পানি  বায়োফার্মা’র ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার নির্বাচিত হওয়ায় ও মালয়েশিয়া থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করায় নিজ গ্রামে সংবর্ধিত হয়েছেন। শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার একতা সংঘের উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে কুলাসার মাদ্রাসা মাঠে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও  ক্যারিয়ার গাইডমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ডা: লকিয়ত উল্যা। প্রফেসর মোস্তফা কামালের সভাপতিত্বে ও আলা উদ্দিন মিশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: গোলাম কিবরিয়া টিপু, সাবেক ছাত্রনেতা মজিবুল ইসলাম, সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীসহ আরো অনেকে। ‎অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন আনোয়ার হোসেন, রকিবুল হাসান, আবদুল হক। এ সময় উপস্থিত ছিলেন কুলাসার গ্রামের কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET