২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চাঁদপুর মতলবের কৃতি সন্তান জীবন দিয়ে শেখ হাসিনার বিশ্বাস রক্ষা করব নিখিল




চাঁদপুর মতলবের কৃতি সন্তান জীবন দিয়ে শেখ হাসিনার বিশ্বাস রক্ষা করব নিখিল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০১৯, ১১:১৩ | 1021 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুর মতলবের কৃতি সন্তান। ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর এবার যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মাইনুল ইসলাম খান নিখিল। বেশ কিছু নেতার ক্যাসিনোসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার মুখে থাকা যুবলীগের দায়িত্ব দেয়ায় প্রথমে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ সময় নতুন সাধারণ সম্পাদক বললেন, ‘বর্তমান এই পরিবেশে যে পরিমাণ আস্থা ও বিশ্বাস রেখে শেখ হাসিনা আমার ওপর রেখেছেন জীবন দিয়ে হলেও তা রক্ষা করব।’
দায়িত্ব পাওয়ার পর শনিবার সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় নিখিল বলেন, ‘আলহামদুল্লিাহ। আল্লাহ পাকের শুকরিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমি আজকের দিনে এ পর্যন্ত এসেছি। সত্যিকার অর্থে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে, তিনি নেত্রীকে প্রচণ্ড স্মৃতিশক্তি ও মেধা দিয়েছেন। তিনি আমাকে সাংগঠনিক সম্পাদক করলেন সাধারণ সম্পাদক করলেন মহানগরের সভাপতি বানালেন এখন আবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব দিলেন।’
নিখিল বলেন, ‘সততায় শক্তি, মানবতায় মুক্তি- শেখ হাসিনার এই স্লোগান বুকে ধারণ করে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার কারিগর হিসেবে কাজে লাগাব। যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু মুজিব সোনার বাংলা গড়তে যে সোনার ছেলে চাই আমরা সেই সোনার ছেলের অনুসন্ধানে নামবো প্রধানমন্ত্রীর নেতৃত্বে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET