১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • চাঁদাবাজরা শরীয়াহ আইনে বিশ্বাস করে না-এডভোকেট শাহজাহান




চাঁদাবাজরা শরীয়াহ আইনে বিশ্বাস করে না-এডভোকেট শাহজাহান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২৫, ০১:৪৯ | 669 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বর্তমানে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত। একদিকে দেশপ্রেমিক জনগন, ইসলাম প্রিয় জনগন, আল্লাহর আইন চায়, সৎশোকের শাসন চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, মানুষের অধিকার চায় এবং মর্যাদা চায় এমন জনগন। এই ভাগের নেতৃত্বে আছে ইসলামী সমমনা ৮ দল। আরেকভাগ ক্ষমতায় আসার আগেই দেশব্যাপী চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, জুলুম, অত্যাচার ও মাদকের পৃষ্ঠপোষকতা করে সমাজে অন্যায় অত্যাচার বাড়িয়ে দিতে চায়। এমনকি ইসলাম মনা মানুষদেরকে মৌলবাদ বলে অপবাদ দিতে চায়। এছাড়াও তারা মিটিং করে বলে শরীয়াহ্ আইনে বিশ^াস করে না। এক কথায়, দেশের মানুষ চাঁদাবাজদের আর ভোট দিবে না।
বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাড়–য়ারা ও দেওখাড় গ্রামে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ তাহেরের পক্ষে ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বাড়ি বাড়ি গণসংযোগ শেষে গ্রাম সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
দেওখাড় গ্রাম সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর শিবিরের সাবেক প্রচার সম্পাদক মনির হোসেন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি মহিউদ্দিন রনি, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুল হাকিম। আলহাজ¦ ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে ও মাওলানা আবদুল হাই এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান সর্দার, রুহুল আমিন, ছালেহ আহাম্মদ লালু, রহমত আলী, মাহবুব ভেন্ডার, আবুল সর্দার, আমিনুল ইসলাম, আবুল খায়ের মেম্বার, মিন্নাত আলী, আবদুল খালেক সর্দার, বিএনপির হামলায় আহত জামায়াত কর্মী জামাল হোসেন। এরআগে পাড়–য়ারা ও দেওখাড় গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বাড়ি বাড়ি গণসংযোগকালে লিফলেট বিতরণ ও অসুস্থ্য-বয়োবৃদ্ধ মানুষের শারিরীক অবস্থার খোঁজখবর নেন জামায়াত নেতাকর্মীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET