৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চার শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে আহমদিয়া যুব সংগঠন




চার শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে আহমদিয়া যুব সংগঠন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ২৭ ২০২৫, ২৩:৩৫ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২৭ জুন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের দুর্গম গুপ্তমনি চরে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশের সার্বিক সহযোগিতায় মজলিস খোদ্দামুল আহমদিয়া, গাইবান্ধার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
দোয়ার মাধ্যমে উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাওলানা মুহাম্মদ জাহাঙ্গির হোসেন। দিনব্যাপী উক্ত মেডিকেল ক্যাম্পে মোট ৪০০ জনের অধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয় এবং ৮০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় । উক্ত মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডা: মো: জাফরুল্লাহ মিয়া, উপসহকারী মেডিকেল অফিসার। হোমিও চিকিৎসা সেবা প্রদান করেন মো. জাহাংগীর হোসেন বুলু, মো: আতাহিয়া রহমান। টেকনিক্যাল সহযোগিতা প্রদান করেন মাইশা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
উক্ত সংগঠনের স্থানীয় প্রতিনিধি  মো: মামুনুর রহমান লিটন বলেন: আমাদের এ সংগঠন দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানবসেবামূলক কাজ নিয়মিতই করে থাকি। আমরা এর আগেও এখানে শীতবস্ত্র বিতরণ করেছি। আত্ম মানবতার সেবার প্রেরণা নিয়ে বিশ্বব্যাপী আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মানবসেবা করি।
এতে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মো: মহির উদ্দিনসহ অত্র এলাকার ও সংগঠনটির অন্যান্য ব্যক্তিবর্গ। স্থানীয় জনগণ আহমদীয়া যুব সংগঠনের এ মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET