বাগেরহাটের চিতলমারী উপজেলায় অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুলের এক শিক্ষক হয়রানি থেকে রক্ষা এবং সত্য উন্মোচনের জন্য সাংবাদিকদের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী স্কুল শিক্ষক উপজেলার বেতিবুনিয়া এলাকার মৃত দলিল উদ্দিন শেখের পুত্র আজহারুল ইসলাম (৬৬)। উদ্দেশ্য মূলকভাবে একটি চক্র তাকে হয়রানি করছে, তাছাড়া তিনি অর্থ ও মান ইজ্জত হারানো সহ প্রাণনাশের আশঙ্কা করছেন বলেও অভিযোগে উল্লেখ করেন
অভিযোগে আজহারুল ইসলাম আরো বলেন, উপজেলার চর শৈলদাহ আদর্শ গ্রাম এলাকার মৃত ওমর আলী শেখের কন্যা সেলিনা আক্তার (২৩) পাঁচ মাস পূর্বে আমবাড়ী বাজারে তার একটি দোকান ঘর ভাড়া নিয়ে চায়ের দোকান আরম্ভ করে। উদ্দেশ্য মূলকভাবে গত ৩০ অক্টোবর রাতে তাদের বাড়িতে ডেকে নিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের সহায়তায় গলায় ছুরি ধরে ভয়-ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়।
তার স্ত্রী ছেলেমেয়ে নাতি-নাতনি আছে জেনেও তারা বারবার সেলিনার সাথে বিয়ের কথা বলে। এ সময় তার কাছে থাকা ৩৮ হাজার টাকা মূল্য মানের অ্যান্ড্রয়েড ফোন এবং নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। সকালে জানতে পারে রাতে ৫ লক্ষ টাকা দেনমোহরে সেলিনার সাথে তার বিয়ে হয়েছে। বিষয়টি নিয়ে সেলিনার সাথে যোগাযোগ করা হলে তাদের বিয়ে হয়েছে এবং বিয়ে মেনে না নিলে ৫ লক্ষ টাকা দিতে হবে অন্যথায় আইনের আশ্রয় লইবে বলে জানায়।
অভিযোগের প্রেক্ষিতে ঘটনার বিষয়টি জানতে সেলিনা বেগমের বাড়িতে উপস্থিত হলে তিনি সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন এবং কোন তথ্য দিবেনা বলে সাফ জানিয়ে দেন।
সেলিনার প্রতিবেশী হেমায়েত মোড়ল বলেন, শুনেছি রাতের বেলায় লোকজন নিয়ে আজাহার মাস্টারের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে তাকে বিয়ে করেছে। আমাদের পাশের বাড়ি অথচ আমরা কিছুই জানিনা। তবে সেলিনার বিরুদ্ধে এরকম ব্ল্যাকমেইল করার অভিযোগ আগেও রয়েছে।
আরেক প্রতিবেশী মোহিত সরদার বলেন, শুনেছি সন্ত্রাসীদের সহায়তায় আজাহার মাস্টারকে ভয়-ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে। এখন তারা বলছে বিয়ে হয়েছে তবে কাবিননামা নাই। একই জায়গায় বসত করি অথচ আমরা কিছুই জানতে পারলাম না। এরকম ঘটনার সাথে সে আগেও জড়িত রয়েছে সুতরাং টাকার লোভে এরকম করা তার পক্ষে অসম্ভব কিছু নয়।
বিবাহ রেজিস্টার মোঃ শুকুর আলীর কাছে ঘটনার বিষয়ে জানতে মোবাইলে কল করে সাংবাদিক পরিচয় দিলে তিনি মোবাইলে সমস্যা বলে লাইন কেটে দেন। পরবর্তীতে বারবার ফোন দিলেও তিনি আর কল রিসিভ করেন নাই।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক টিপু বলেন, যতদূর জানি সেলিনার বহুবিবাহ রয়েছে তার ব্যাবহার খুবই খারাপ। একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের সাথে এমন আচরণ দুঃখজনক। আমরা এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি গণ এ বিষয়ে কথা বলেছি খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে সুপারিশ করা হবে।
স্থানীয় ইউপি সদস্য বিশ্বাস অহিদুল ইসলাম বলেন, আমি স্থানীয় ইউপি সদস্য অথচ আমি কিছুই জানিনা। আমবাড়ী বাজারে আমারও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আমি সেলিনাকে ভালোভাবে চিনি ও জানি। ইতিপূর্বে তার কয়েকটি বিয়ের খবর পাওয়া গেছে। নবম শ্রেণীতে পড়ুয়া একটি ছেলেও রয়েছে তার। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা স্থানীয় আইন-শৃঙ্খলার অবনতি ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ করে তাদের প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে।
Please follow and like us:









