২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চুকনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায়  উদযাপন




চুকনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায়  উদযাপন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২৬, ১৪:৩৭ | 703 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায়  উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চুকনগর গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদ, ডুমুরিয়া থানা, চুকনগর প্রেসক্লাব, চুকনগর ডিগ্রী কলেজ, আটলিয়া ইউনিয়ন পরিষদ, আটলিয়া ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চুকনগর বাজার ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, চুকনগর হাচানিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে বীর শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, নুরুন্নবী খোকা, গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, শেখ আবুল কালাম মহিউদ্দিন, চুকনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাফিজ মাহমুদ, চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সহ সভাপতি শংকর ঘোষ, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, সাংবাদিক গৌতম রাহা, এম এ জলিল, গাজী শামীম হোসেন মিঠু, হাফিজুর রহমান, জেলা বিএনপির নেতা বিএম হাবিবুর রহমান হবি, আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও  ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, বিএনপির নেতা শেখ কামাল হোসেন, হাসানুজ্জামান মোড়ল, শেখ মফিজুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক, সম শাহিন কাদির, চুকনগর বাজার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আব্দুল আহাদ গোলদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল বিল্লাল আকন, মুক্তিযোদ্ধা সন্তান বাবলুর রহমান, রকিবুজ্জামান পিন্টু প্রমুখ। এসময় চুকনগর গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম ১৯৭১ সালের ২০ মে চুকনগরে নারকীয় হত্যাকান্ডের ঘটনা বিস্তারিত আলোচনা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET