২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চুকনগরে ৫০বছরের ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২১, ২১:৪২ | 987 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে দীর্ঘ ৫০বছরের ভোগদখলীয় সম্পত্তিতে জোরপূর্বক কলা গাছ রোপনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনার জমির মালিক ও তার পরিবার চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে।
ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দীন গোলদারের পুত্র হায়দার আলী গোলদার জানায়, ১৯৭২সালে আতœীয়তার সুবাদে তার পিতা রিয়াজ উদ্দীন গোলদার তার সম্পত্তি এসএ ৩৪০৪নং দাগে ৩৪শতক ও ৩৪২৭ নং দাগে ৭শতক মোট ৪১শতম জমি একই গ্রামের মৃত ইনছার আলী বিশ্বাসের সম্পত্তি এসএ ১২২১দাগে ২৮শতক ও ১১৪৭দাগে ১০শতক মোট ৩৮জমি মৌখিক ভাবে পরিবর্তন (এজমালি) করে নেয়। সেই তারা শান্তিপূর্ণভাবে একে অপরের জমি ভোগ দখল করে আসছে। কিন্তু ২০০১সালে ইনছার আলী বিশ্বাসের পুত্র নুরুল আমীন, রুহুল আমীন ও ফারুক হোসেন এ্যাজমালি শর্ত ভঙ্গ করে জমিটি বিক্রয়ের পায়তারা শুরু করে।

নিরুপায় হয়ে ইনছার আলী বিশ্বাসের পুত্রদের কাছ থেকে ২০০৩সালে হায়দার আলী গোলদার, আইয়ুব আলী গোলদার ও শহিদুল গোলদার ১লক্ষ ৪২টাকা দিয়ে জমিটি ক্রয় করে। কিন্তু বিক্রেতাদের নামে জরিপে রেকর্ড না থাকার কারণে তখন তিনি জমিটি রেজিষ্ট্রি করে নিতে না পারলেও ষ্ট্যাম্পের মাধ্যমে জমি বিক্রয়ের অঙ্গীকারনামা লিখে নেয় এবং যথারীতি জমিটি ভোগ দখল করতে থাকে। ২০১৭সালে জরিপের রেকর্ড গেজেট ক্ষের হলে জমিটি রেজিষ্ট্রি করে দেয়ার বললে তারা নানা তালবাহানা করতে থাকে। এনিয়ে স্থানায় ইউপি চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিরা একাধিকবার শালিসী বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টার করলেও তারা একদিনও হাজির হয়নি। বরং ঐ সালেই ইনছার আলী বিশ্বাসের পুত্ররা একই গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের পুত্র আব্দুল ক্দ্দুুস শেখকে জমিটি রেজিষ্ট্রি করে দেয়। এসময় কুদ্দুস জমিটি দখলের জন্য আদালতে অভিযোগ করলে তারা দখল শর্ত প্রমান করতে ব্যর্থ হয়।

এরপর জমির ক্রেতা কুদ্দুসের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ১২৩/২০১৯ নং চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আদালতে মামলা দায়ের করেন। মামলার পর ০২/০৩/২১ইং তারিখে জমিটিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। সাথে সাথে হায়দার আলীরা উচ্চ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে ৩২/২১নং মিস আপিল করেন। কিন্তু এ মামলা নিষ্পত্তি হওয়ার আগেই গত ০৯/০৪/২১ইং তারিখে মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুল কুদ্দুস শেখ ও মৃত আনোয়ার শেখের পুত্র বিল্লাল শেখ সহ১০/১২ব্যক্তি দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জমিটি জোরপূর্বক দখলের জন্য কলা গাছ রোপন করেন। এদিকে রুহুল আমীন বিশ্বাস বাদী হয়ে ২০২০সালে জালজালিয়াতির অভিযোগ এনে মামলা করলেও সেটা পিবিআই তদন্তে মিথ্যা প্রমানিত হয়েছে। তিনি আরো বলেন, জমিতে বর্তমান তাদের লাগানো প্রায় ৫লক্ষ টাকার ফলজ ও বনজ গাছ রয়েছে। এব্যাপারে আব্দুল কুদ্দুস বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET