খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনষ্ঠিত হয়। বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মাওঃ মতিউর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি কুন্ডু, চুকনগর কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, সহঃ প্রধান শিক্ষক অপর্না কর্মকার, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, শিক্ষক প্রতিনিধি জয়দেব কুমার নন্দী, শেখ মফিজুল ইসলাম, বাহারুল ইসলাম, মাহাবুবুর রহমান, আব্দুল হামিদ মোড়ল প্রমুখ।
Please follow and like us:









