৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের আ’লীগ নেতা মাহফুজ চেয়ারম্যান ঢাকা বিমানবন্দরে আটক




চৌদ্দগ্রামের আ’লীগ নেতা মাহফুজ চেয়ারম্যান ঢাকা বিমানবন্দরে আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২২ ২০২৫, ১৮:৫৯ | 678 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২শে জুলাই) ভোরে বাহরাইন যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি। মাহফুজ চেয়ারম্যান চৌদ্দগ্রামের মিয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যার ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার আসামী। সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, মিয়াবাজারের বাসে বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলার আসামী মাহফুজ আলমকে আটকের খবরটি আজ সোমবার সকাল ৯টায় বিমানবন্দর থানা পুলিশ আমাদেরকে জানায়। গ্রেফতারকৃত আসামীকে দ্রæত কুমিল্লায় আনার প্রক্রিয়া চলছে।
জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রæয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা মেরে ৮ জন  যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সাংসদ মুজিবুল হক মুজিব, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET