৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের করপাটিতে সীরাতুন্নবী(সাঃ) মাহফিল অনুষ্ঠিত




চৌদ্দগ্রামের করপাটিতে সীরাতুন্নবী(সাঃ) মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২৪, ১৮:৪৯ | 728 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি ইউনিট জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী(সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার করপাটি বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক এম মোশারফ হোসেন। প্রধান আলোচক ছিলেন চৌদ্দগ্রাম সাব রেজিষ্টি অফিস জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন রায়হান। বিশেষ আলোচক ছিলেন ঢাকার বনশ্রী মসজিদ বেলাল(রাঃ) খতিব শায়খ কে এম আবদুল্লাহ আল জায়েদ মাদানি। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আহসান উল্লাহ ব্যাপারীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউপির প্যানেল চেয়ারম্যান মীর হোসেন, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু তাহের, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম, পুরানা পল্টন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী কাজী ইমতিয়াজ উদ্দিন। মোঃ সোহাগ ও মোঃ মাসুদ রানার তত্ত্বাবধানে মাহফিলে আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার সিনিয়র অফিসার কাজী মামুনুর রশীদ। ইসলামী সংগীত পরিবেশন করেন কাজী মো. আহসান উল্লাহ ও কাজী আরিফুর রহমান। এ সময় বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET