কুমিল্লার চৌদ্দগ্রাম-১১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় উপজেলার চিওড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এডভোকেট হুমায়ুন কবির পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ মজুমদার।
শুক্রবার সন্ধ্যায় চিওড়া বেগম ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিওড়া ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল হাসান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম শাহীন রেজা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, চিওড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হারুনুর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক কাজী হাবিব আবু রাকিব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামীম, চিওড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউনুস লিপন।
চিওড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মজুমদার মাছুমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের কার্যকরী সভাপতি ফারুক খান, চিওড়া ইউপি আনোয়ার হোসেন পিন্টু, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান জাহাঙ্গীর, চিওড়া ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ শাহীন, চিওড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বাবলু, চিওড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সোহরাব হোসেন সোহাগ, চিওড়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ সুমন, ছাত্রদল নেতা রিফাত হোসেন চৌধুরী। অনুষ্ঠানে কুরআন তেলওয়াত চিওড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন।
মত-বিনিময় সভা শেষে চৌদ্দগ্রাম আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা পক্ষে ও ধানের শীষ প্রতীকের সমর্থনে উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া বাজারে যুবদলের মিছিল।
Please follow and like us:









