৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নে মহিলা দলের কমিটি গঠন ও আলোচনা সভা




চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নে মহিলা দলের কমিটি গঠন ও আলোচনা সভা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২৫, ২০:৫৩ | 629 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী, গতিশীল ও  নির্বাচনমুখী করার লক্ষে উপজেলার বাতিসা ইউনিয়নের ১নং ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছুট্টু। শনিবার বিকেলে ১নং ওয়ার্ড চাঁন্দকরা গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাতিসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলশান আরা পুতুল, বাতিসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজাদ পালোয়ান হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন মুন্সি, বাতিসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন সুমন, ১নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী আয়শা বেগম। বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ফরহাদ ও যুগ্ম আহবায়ক মাছুম বিল্লাহ’র যৌথ সঞ্চালনায় এ সময় অন্যন্যাের মধ্যে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, বাতিসা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রানা, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম,  সহ-সভাপতি আবদুল হান্নান ভুঁইয়া, সাধারণ সম্পাদক বশির আহমেদ বাচ্চু, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, ইদ্রিস মিয়া, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন, সহ-প্রচার সম্পাদক সুমন, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, চিওড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম জিহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET