কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার দিক-নির্দেশনায় উপজেলার শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান৷ বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার।
শুক্রবার(২৬ সেপ্টেম্বর) রাতে যশপুর সুফিয়া খাতুন মহিলা মাদ্রাসায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সভাপতি মোঃ রিপন মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসেম, রফিকুল ইসলাম শামীম, শুভপুর ইউনিয়ন উত্তর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া।
শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রায়হান মজুমদার, মোঃ জসিম, বাহাদুর মিয়াজী, খোরশেদ আলমব ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সামছুল আলম, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফজর আলী, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামাল পাশা, শুভপুর ইউনিয়ন দক্ষিণ ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি নূর ইসলাম।
আলোচনা সভা শেষে মোঃ রিপন মিয়াকে সভাপতি, আবুল হাসেম কে সাধারণ সম্পাদক, কামাল পাশাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সেলিম মিয়াকে সিনিয়র সহ-সভাপতি ও রায়হান মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জামাল উদ্দিন মামুন।









