, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত




চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৩ ২০২৩, ২২:০১ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার দিক-নির্দেশনায় উপজেলার শুভপুর  ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শুভপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আবদুল মতিন মেম্বার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শুভপুর উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন শুভপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রিপন মিয়া। মঙ্গলবার বিকেলে কাদৈর বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শুভপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শুভপুর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ কামাল হোসেন, শুভপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবদুল সাত্তার মিয়াজী, শুভপুর উত্তর ইউনিয়ন যু্বদলের সদস্য সচিব মোঃ শাহজাহান মিয়া, শুভপুর দক্ষিণ ইউনিয়ন যু্বদলের সদস্য সচিব মোঃ সেলিম মিয়া, শুভপুর উত্তর ইউনিয়ন যু্বদলের যুগ্ম আহবায়ক মোঃ তাজুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, শুভপুর উত্তর ইউনিয়ন যু্বদলের সদস্য মোঃ মাঈন উদ্দিন, মোঃ মোবারক হোসেন। শুভপুর উত্তর ইউনিয়ন যু্বদল নেতা মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুভপুর উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নজির আহমেদ, মোঃ খলিল মিয়া, মুন্সিরহাট ইউনিয়ন যুবদল নেতা মোঃ জাফর মিয়া, মোঃ সোহাগ, শুভপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ আবদুল ওহাব, শুভপুর উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ ইমরানসহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে মোঃ রিপন মিয়াকে সভাপতি, মোঃ কামাল হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ জামাল হোসেনকে সাধারন সম্পাদক, মোঃ সাহাব উদ্দিনকে যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ সোহেল মিয়াকে সাংগঠনিক, মোঃ সাগর ও মোঃ রাকিবকে সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ আবদুল মন্নানকে প্রচার সম্পাদক করে ৯নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET