৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের স্বর্পনালা খাল খনন ও পরিস্কার অভিযান




চৌদ্দগ্রামের স্বর্পনালা খাল খনন ও পরিস্কার অভিযান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০১ ২০২৫, ০০:০৫ | 710 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বর্ষায় ক্ষতির আশঙ্কায় পানি প্রবাহ ঠিক রাখতে চৌদ্দগ্রাম বাজারস্থ স্বর্পনালা খাল খনন ও পরিস্কার অভিযান করেছে উপজেলা প্রশাসন এবং পৌরসভা কর্তৃপক্ষ। শনিবার সারাদিন ‘নিজের আঙ্গিনা, নিজ উদ্যোগে রাখিব পরিষ্কার’-এই প্রতিপাদ্য সামনে রেখে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন। অভিযানকালে ভেকু দিয়ে স্বর্পনালা খালের বিভিন্ন পয়েন্টে খনন ও আবর্জনা তুলে গাড়িতে করে অন্যত্র সরিয়ে নেয়া হয়।
সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, চৌদ্দগ্রাম বাজারের উত্তর পাশ সংলগ্ন স্বর্পনালা খালে ফ্রিজের ভাঙ্গা অংশ, অকেজো টিভি, ককশিট, ছেঁড়া জুতা, প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগে ভর্তি বাসা-বাড়ির বর্জ্য, অব্যবহারিত পুরাতন কাপড়, হাসপাতালের সিরিঞ্জ, কাঁচসহ সব ধরনের জিনিসপত্র ফেলা হচ্ছে। এছাড়া যে যার মতো ইচ্ছে বিল্ডিং করার সময় ও দোকান দিয়ে দখল করায় পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। গত বছরের আগষ্টের বন্যায় পৌরবাসীর স্মরণকালের দুর্ভোগ ও মাত্রাতিরিক্ত ক্ষতি হয়েছে। এবারের বর্ষায় ক্ষতির আশঙ্কায় পানি প্রবাহ ঠিক রাখতে ও খাল পরিস্কার রাখতে শনিবার উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ চৌদ্দগ্রাম বাজারস্থ স্বর্পনালা খালের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পরিস্কার করে। দখলমুক্ত খালের পানি প্রবাহ বেড়ে যায়। সচেতনতামূলক পরিস্কার অভিযান করায় ইউএনও মোঃ জামাল হোসেনকে অভিনন্দন জানিয়েছে সচেতন মহল, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সম্মিলিত স্বেচ্ছাসেবীবৃন্দ।
ইউএনও মোঃ জামাল হোসেন বলেন, ‘নিজের আঙিনা নিজে পরিস্কার রাখা দায়িত্ব। এতে করে চার-পাশের পরিবেশ সুন্দর থাকে। আমরা সচেতনতামূলক খাল পরিস্কার অভিযান করেছি। এতে খালের পানি সঠিকভাবে প্রবাহিত হওয়ায় বন্যা থেকে রক্ষা পাবে পৌরবাসী’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET