কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ৮টিতে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী এবং দুইটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। এ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে মামলা জনিত কারণে ১টির নির্বাচন স্থগিত রয়েছে। বাকি ১২টির মধ্যে শ্রীপুর ও ঘোলপাশা ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে কাশিনগর ইউপিতে আ,লীগের প্রার্থী মোশারেফ হোসেন, উজিরপুরে নায়িমুর রহমান মাছুম, কালিকাপুরে মাহাবুব হোসেন মজুমদার, শুভপুরে খলিলুর রহমান মজুমদার, মুন্সীরহাটে মাহফুজ আলম, বাতিসায় ফখরুল আলম ফরহাদ, কনকাপৈতে জাফর ইকবাল, জগন্নাথে জানে আলম বিজয়ী হয়েছেন। এবং গুণবতী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল ও চিওড়া ইউনিয়নে আবু তাহের নির্বাচিত হয়েছেন।
এছাড়া উপজেলার শ্রীপুর ইউনিয়নে আ’লীগ প্রার্থী শাহজালাল মজুমদার এবং ঘোলপাশায় এ কে খোকন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।









