, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে অপরাধ নিয়ন্ত্রণ সাফল্যে আইজিপির পুরস্কার পেল ৮ পুলিশ




চৌদ্দগ্রামে অপরাধ নিয়ন্ত্রণ সাফল্যে আইজিপির পুরস্কার পেল ৮ পুলিশ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০২৩, ১৮:৪৫ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় মাদক, কুখ্যাত আসামী, ছিনতাইকারী আটক ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের সাফল্য স্বরুপ আইজিপির পক্ষ থেকে বিশেষ পুরস্কার পেয়েছে ৮ পুলিশ সদস্য। পুরস্কারপ্রাপ্তরা হলেন; উপ-পরিদর্শক মোহাম্মদ ওসমাণ গণি, আলী আশরাফ জুয়েল, আবদুল কুদ্দুছ, আবদুল মতিন, সহকারী উপ-পরিদর্শক এমরান ভুঁইয়া, বল্লভ মজুমদার, কনষ্টেবল সুজয় বড়ুয়া ও জয়নাথ শঙ্কর। শনিবার কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত ‘অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা’য় পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার)। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

জানা গেছে, অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার ও কুখ্যাত আসামীদের গ্রেপ্তারে চৌদ্দগ্রাম থানা পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে উপ-পরিদর্শক আলী আশরাফ জুয়েল, পিকআপসহ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে উপ-পরিদর্শক আবদুল কুদ্দুছ আবদুল মতিন, সহকারী উপ-পরিদর্শক এমরান ভুঁইয়া, আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের সাত সদস্যকে গ্রেপ্তারে উপ-পরিদর্শক মোহাম্মদ ওসমাণ গণি, সহকারী উপ-পরিদর্শক বল্লভ মজুমদার, কনষ্টেবল জয় শঙ্কর, সুজয় বড়ুয়াকে আইজিপি’র পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেয়া হয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা বদ্ধ পরিকর। কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) ও সহকারী পুলিশ সুপার(চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেল) জাহিদুল ইসলামের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশের পৃথক পৃথক টিম চৌদ্দগ্রাম পৌর এলাকাসহ উপজেলার ১৩ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে টহল অব্যাহত রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET