, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২২, ১১:২৯ | 868 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘থাকব ভালো, রাখব ভালো দেশ-বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গনে র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) তমালিকা পাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল মোঃ আবুল হাসেম, চৌদ্দগ্রাম উপজেলা মাইগ্রেশন ফোরামের সভাপতি ইউসুফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক এম এ নোমান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অনুপ্রেরণা-২ এর ফিল্ড অফিসার জালাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তি, অভিবাসী পুরুষ ও নারী কর্মীবৃন্দ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বৈধ উপায়ে বিদেশ যাওয়ার ব্যাপারে উৎসাহ দিতে সকলের প্রতি আহবান জানান সহকারী কমিশনার ভুমি তমালিকা পাল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET