, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে আড়াই শতাধিক গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ




চৌদ্দগ্রামে আড়াই শতাধিক গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ১৮:০৪ | 1195 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ও বাতিসা ইউনিয়নের ১২টি গ্রামের আড়াই শতাধিক গরীব ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা নীট কনসার্ন। এ উপলক্ষে শুক্রবার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ক্লাবের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন মিরাজুল ইসলাম জুয়েল।

সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম ফরায়েজীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ মোতাহের উদ্দিন মোল্লা, জেলটেক্স নীটওয়ার লিঃ এর কোয়ালিটি কন্ট্রোলার মোঃ নুরুল ইসলাম, দুবাই প্রবাসী মু. শরীফুল ইসলাম, ছাত্রনেতা নাজমুল হাছান মজুমদার, বেলাল হোসাইন, আবদুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চৌদ্দগ্রামের গণ মানুষের মুখপত্র ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET