৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে এতিম ছাত্রদের সম্মানে ভূঁইয়া সোসাইটির দোয়া ও ইফতার




চৌদ্দগ্রামে এতিম ছাত্রদের সম্মানে ভূঁইয়া সোসাইটির দোয়া ও ইফতার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২৪, ২০:৫৪ | 750 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি(বিবিএস) চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা ছুফিয়া রহমানিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভুঁইয়া সোসাইটির চৌদ্দগ্রাম শাখার সভাপতি সরোয়ার হোসেন ভুঁইয়া লাভলু। বাংলাদেশ ভুঁইয়া সোসাইটি চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ ভুঁইয়া পাভেলের পরিচালনায় এবং সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা, সমাজসেবক ওহিদুর রহমান মজুমদার, আগা শাহাদাত হোসেন চৌধুরী, আগা সবুজ চৌধুরী, মোঃ জাফর ভুঁইয়া, আগা বাবুল চৌধুরী, নিটু চৌধুরী, গিয়াস পাটোয়ারী। এ সময় মাদরাসার ছাত্র, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ভুঁইয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জনবন্ধু ফারুক হোসেন রাজডা ভুঁইয়ার পরামর্শক্রমে এতিমখানার ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার অনুষ্ঠান সফল করায় সকলকে অভিনন্দন জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ ভুঁইয়া সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে সমাজের গরীব ও অসহায় মানুষের কল্যাণ কাজ অব্যাহত রেখেছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET