, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে এসপির বাড়িতে হামলার ঘটনায় ইউপি মেম্বারসহ গ্রেফতার ২

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৬ ২০২১, ১৬:১৮ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় ইউপি মেম্বার বেলাল হোসেনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন; ঘোলপাশা ইউপি মেম্বার বেলাল হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে উপজেলার ধনুসাড়া গ্রামে এসপি ফরিদ উদ্দিনের বাড়ির সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এক পর্যায়ে ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে ফরিদ উদ্দিন বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় ঘোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ কামাল বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় চেয়ারম্যান কাজী জাফর আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET