, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে কবি শাহীন বানুর শোকসভা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২০, ১৮:৪৫ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে কবি শাহীন বানুর শোকসভা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কালের ধ্বনি ও সাপ্তাহিক চৌদ্দগ্রাম পাঠক ফোরাম উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কবি শাহীন বানুর স্মৃতিচারণ করেন কবি, সাহিত্যিক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। চৌদ্দগ্রাম সাহিত্য গবেষণা সাহিত্য সংসদের সভাপতি সাইয়্যেদ রাশীদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি ইমরান মাহফুজ, কবি ফজলুল মল্লিক, খিরনশাল ইসলামিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক মোঃ শাহজাহান, কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবদুল কাদের, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, হাসান মোঃ জহির, বেলাল হোসাইন, ডাঃ ইউসুফ হোসাইন সুমন, শিক্ষক বেলাল হোসাইন শাকিল, এইচ এম আজিজুুল হক। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আনিসুর রহমান, শাহীন আলম, মাসুদ গোফরান, জসিম উদ্দিন, জহির বাবুসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। কবি শাহীন বানুর ছেলে রাশেদুল হাসান শ্রাবণের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

সভায় বক্তারা বলেন, ‘প্রান্তিক জায়গায় কবি শাহীন বানু জন্মগ্রহণ করলেও বাংলাদেশের প্রতিথযশা কবি-সাহিত্যিকদের তার নিবিড় যোগাযোগ ছিল। সে যোগাযোগের ফলে তার সাহিত্য চর্চা সমৃদ্ধ হয়েছে, তাঁর প্রতিফলন খোলস ও ছড়ায় গড়ি দেশ দু’টি কাব্যগ্রন্থে প্রতিফলিত হয়েছে। সাহিত্য চর্চার বাহিরেও সমাজের নানান উন্নয়ন কর্মে আন্তরিকভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। শত বাধা বিপত্তি পেরিয়েও আমৃত্যু লেখালেখি চালিয়ে গেছেন। যার দৃষ্টান্ত ‘এই আমার শেষ চিঠি, এই শেষ লেখা, বলবো না কেমন আছো, বলবো না আবার হবে দেখা’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET