, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২০ ২০২৩, ১৬:২৩ | 959 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ঐতিহ্যবাহী পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যায়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ১৮মার্চ শনিবার স্কুল মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন আলকরা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জিয়াদ হোসেন জাবেদ। বিদ্যালয়ের পরিচালনা ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলকরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও ৫নং ওয়ার্ডের মেম্বার জিয়া উদ্দিন, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি বদিউজ্জামাল দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল হক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন বাহার। স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবু অনিল চন্দ্র দেবনাথ। বিদুৎসাহী সদস্য ও আলকরা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শামীম তৈমুর মাইকেল, ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা কামাল, বিশিষ্ট ক্রীড়াবীদ বাবুল পাটোয়ারী, ৮নং ওয়ােের্ড সাবেক মেম্বার শাহজাহান, বিশিষ্ট্য ব্যবসায়ী আমির হোসেন ও আবুল কালাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, আলকরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুন নবী ভূঁইয়া মানু, যুবলীগ নেতা সালা উদ্দিন শিবলুসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা চার তলা ভূবনের দাবীতে প্লেকার্ড হাতে নিয়ে অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে শেষে মেডিকলে চান্স পাওয়া ছাত্র ফাতহসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET