৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • চৌদ্দগ্রামে কোমলমতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে কোমলমতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০২৫, ২১:২৯ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের সার্বিক সহযোগীতায় পরীক্ষায় পৌরসভার বিভিন্ন কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের ৩৬০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জানা যায়, পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তত্বাবধানে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে ফলাফলের ভিত্তিতে ৩০% বৃত্তির আওতায় আসবে। এর মধ্যে ১০% ট্যালেন্টপুলে ও ২০% সাধারণ গ্রেডে বৃত্তি পাবে।
আইরিন আফরোজ ও মারুফ হোসেন নামে দুই শিক্ষার্থী বলেন, মেধাবৃত্তি পরীক্ষা দিতে পেরে আনন্দিত। এসব পরীক্ষায় অনেক কিছু শেখা যায়।
কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী এনামুল হক বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে এই বৃত্তি চালু করেছি। পর্যায়ক্রমে বৃত্তির কার্যক্রম পুরো উপজেলায় পরিচালিত হবে।
বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, বৃত্তি পাওয়াই জীবনের শেষ লক্ষ্য নয়, বরং সততা, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলাই প্রকৃত শক্তি। যারা বৃত্তি পাবে, তারা যেন অহংকারে নয় বরং দায়িত্ববোধে এগিয়ে যায়। আর যারা বৃত্তি পাবে না, তারা যেন হতাশ না হয়ে আরও বেশি মনোযোগ ও অধ্যবসায়ের সঙ্গে সামনে এগিয়ে চলে।
তিনি আরো বলেন, আসুন আমরা সবাই মিলে শিক্ষাকে ভালোবাসি, জ্ঞানচর্চাকে জীবনের অংশ বানাই এবং ভবিষ্যতে একজন ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET