৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও পরিবারের মাঝে সহায়তা প্রদান




ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও পরিবারের মাঝে সহায়তা প্রদান

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২৫, ০৮:৫৫ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও তাদের পরিবারকে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ’র (ভাব) আয়োজনে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যালামনাই ইউএসএ, রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ইউএসএ-র আর্থিক সহযোগিতায় সহায়তা প্রদা করা হয়।
গতকাল বুধবার (২৭ আগস্ট) এ সংস্থার পক্ষ থেকে উপজেলার মধুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়, হযরত খাদিজাতুল কুবরা (রা) মহিলা দাখিল মাদ্রাসা, দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মধুগ্রাম জিনারহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়, ছলেমা নজির উচ্চ বিদ্যালয় ও কাশিপুর উচ্চ বিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থীকে মোট ৪ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা ও ১২৫ টি স্কুল ব্যাগ শিক্ষা বৃত্তি হিসেবে প্রদান করা হয়। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪০ হাজার টাকার চেক ও ২৭টি পরিবারকে ১১ লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ হল রুমে আর্থিক সহায়তা প শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, ছলেমা নজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহাদুর হোসেন, মধুগ্রাম জিনারহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আবু মুছা,  কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন চৌধুরী , জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ এমরান ভূইয়া, মধুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনাজ পারভিন প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET