২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • চৌদ্দগ্রামে ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীর চিকিৎসায় লাখ টাকা অনুদান




চৌদ্দগ্রামে ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীর চিকিৎসায় লাখ টাকা অনুদান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০২৫, ১৯:২১ | 675 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে ক্যান্সারে আক্রান্ত অসহায় এক নারীর চিকিৎসায় এক লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। বুধবার বিকেলে বাতিসার অসহায় নারীর হাতে টাকা তুলে দেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সভাপতি সৌদিআরব প্রবাসী জাকির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, আশিকুর রহমান, অর্থ সম্পাদক ইমাম হোসেন মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ প্রমুখ।
চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তানের সভাপতি জাকির হোসেন বলেন, সারা বিশে^ অবস্থানরত চৌদ্দগ্রামের প্রবাসীদের পাঠানো অর্থ দিয়ে গরীব ও অসহায় মানুষের কল্যাণ কাজ করছি। এরই অংশ হিসেবে ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীকে এক লাখ টাকা সহায়তা দেয়া হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ অব্যাহত রেখেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET