৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে গরু বাজারের হাসিলের টাকা ১৯ মসজিদ ও ২ মাদরাসায় বিতরণ




চৌদ্দগ্রামে গরু বাজারের হাসিলের টাকা ১৯ মসজিদ ও ২ মাদরাসায় বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৭ ২০২৫, ০৩:১৬ | 691 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ও চিওড়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী পাতড্ডা বাজারের অস্থায়ী গরু বাজারে আদায়কৃত হাসিলের টাকা ১৯ মসজিদ ও ২ মাদরাসায় হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে পাতড্ডা বাজারের ভাই ভাই মার্কেটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয় মসজিদ ও মাদরাসার প্রতিনিধিদের হাতে নগদ টাকা তুলে দেন পাতড্ডা বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা, ব্যবসায়ী ও সমাজ সেবক ইসমাইল হোসেন চৌধুরী। পাতড্ডা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিয়াজ হোসেনের সভাপতিত্বে ও যুব নেতা পেয়ার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফেনী মহিপাল শাখা ম্যানেজার মহিউদ্দিন ইকবাল, বাজার পরিচালনা কমিটির নেতা রেজাউল করিম, মোঃ আরিফুর রহমান, মোঃ রাসেল, মোঃ ফরহাদ, মোঃ ইসমাইল মজুমদার, রাজিবুল হক, মাওলানা মাসুদ, মোঃ হাসান, মোঃ নয়ন, মোঃ লিটন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কোরআন তলাওয়াত করেন হাফেজ শাহাদাত হোসেন।
উল্লেখ্য, পাতড্ডা অস্থায়ী গরু বাজারের হাসিলের টাকা লুদিয়ারা পূর্ব পাড়া জামে মসজিদ, লুদিয়ারা মধ্যম পাড়া জামে মসজিদ, লুদিয়ারা হাজী বাড়ি মসজিদ, লুদিয়ারা পশ্চিম পাড়া জামে মসজিদ, লুদিয়ারা উত্তর পাড়া জামে মসজিদ, লুদিয়ারা উত্তর মধ্যম পাড়া জামে মসজিদ, কুলিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ, কুলিয়ারা পশ্চিম পাড়া মসজিদ, কুলিয়ারা কাজী বাড়ি মসজিদ, জামুকরা জামে মসজিদ, নানকরা জামে মসজিদ, কালিকসার কেন্দ্রীয় জামে মসজিদ, কালিকসার কাজী মার্কেট মসজিদ, আমজাদের বাজার মসজিদ, পাতড্ডা বাজার কেন্দ্রীয় মসজিদ, পাতড্ডা দক্ষিণপাড়া মসজিদ, পাতড্ডা উত্তর পাড়া মসজিদ, সনপুর কেন্দ্রীয় মসজিদ, সারপটি পূর্বপাড়া মসজিদ, পাতড্ডা নূরানী মাদরাসা ও লুদিয়ারা নেজামিয়া মাদরাসার প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়। উৎসবমুখর পরিবেশে গরু বাজারের হাসিলের টাকা সংগ্রহ শেষে মসজিদ ও মাদরাসায় বিতণের ব্যতিক্রমী এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET