১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৯ ২০২৫, ০৪:৫৮ | 755 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমকেএম মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ জুবায়ের আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ বিন সুলতান, সেবিকা খালেদা আক্তার ও রৌশনারা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মেজবাউল আলম, ডাঃ আল রায়হান পাটোয়ারী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এএনএম মাছুম আহমেদ, এমওডিসি ডাঃ সাইয়েদ আল মুনসুর, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাবেক সহ-সভাপতি আবু বকর সুজন, থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান, সাংবাদিক মোঃ আনিছুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আমিনুল ইসলাম প্রমুখ। আগামী ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ চলমান থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET