৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • চৌদ্দগ্রামে জামায়াতের উদ্যোগে ছাত্র প্রতিনিধি সমাবেশে ছাত্ররা অপরাধমূলক কাজে জড়ানো যাবে না-ডাঃ তাহের




চৌদ্দগ্রামে জামায়াতের উদ্যোগে ছাত্র প্রতিনিধি সমাবেশে ছাত্ররা অপরাধমূলক কাজে জড়ানো যাবে না-ডাঃ তাহের

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২৫, ১৯:৩২ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাত্ররাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, ছাত্রদের বেশি বেশি পড়াশোনা করতে হবে। লেখাপড়া সবার আগে থাকতে হবে। আপনারাই দেশে আগামী দিনের সম্ভাবনা। অন্যায়ভাবে কারো উপর জুলুম করা যাবে না। অপরাধমূলক কাজে জড়ানো যাবে না। ডাঃ তাহের শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগ সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এড. মুহাম্মদ শাহাজাহান, দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি মহিউদ্দিন রনি, পৌর জামায়াত আমীর মুহাম্মদ ইব্রাহীম, নায়েবে আমীর ইয়াছিন মজুমদার, উপজেলা জামায়াত সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর জামায়াত সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবির অফিস সম্পাদক মোশাররফ হোসাইন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, মাদ্রাসা ও ছাত্রকল্যাণ সম্পাদক নুর উদ্দিন মাহবুব, কুমিল্লা সদর শাখা সভাপতি মোজাম্মেল, কুমিল্লা উত্তর শাখা সভাপতি নাসিম মিয়াজী, কুমিল্লা দক্ষিণ শাখা সভাপতি শরিফ উল্লাহ মিশাল এবং চৌদ্দগ্রাম পৌরসভা শাখা সভাপতি মোঃ হোসাইন আহমেদসহ কুমিল্লা দক্ষিণ জেলা, উপজেলা ও পৌর জামায়াত এবং ছাত্রশিবিরের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET