২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল নিয়ে অপপ্রচারের প্রতিবাদ




চৌদ্দগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২৫, ০০:২৯ | 666 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক প্রতিহিংসা, মসজিদ-মাদরাসা ও সম্পত্তি জবর দখল এবং আধিপত্য বিস্তার করতে না দেয়ায় মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সত্য প্রকাশের লক্ষে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে আবদুর রউপ কাশফুল নামের এক ব্যক্তি। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের বাসিন্দা। চৌদ্দগ্রাম প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, কিং ছুপুয়া গ্রামের ডাঃ আবদুল গফুরের ছেলেদের যোগসাজশে একটি কুচক্রি মহল মাদরাসা-মসজিদ দখল ও আধিপত্য করতে না দেয়ায় আবদুর রউপ কাশফুলের পরিবারের নামে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ এনেছে। ২০১২ সালে কাশফুলের বাবা মাওঃ আবদুল খালেকের মৃত্যুর পর ধারাবাহিকভাবে তাফসিরুল কোরআন মাহফিল করে আসছে। এর ধারাবাহিতায় এবার ২৬ ডিসেম্বর কিং ছুপুয়ায় মাহফিলের আয়োজন করা হয়। আয়োজকরা মাহফিলের প্রধান মুফাচ্ছির শায়েখ আহমদ উল্লাহকে প্রধান মুফাচ্ছির করার লক্ষে তার ব্যক্তিগত সহকারী পরিচয়ে এক ব্যক্তির নিকট বিকাশে টাকা পাঠানো হয়। পোস্টার ছাপানোর সময় খবর নিয়ে জানতে পারেন ওই ব্যক্তি শায়খ আহমদ উল্লাহর ব্যক্তিগত সহকারী নয়। ফলে অনাকাঙ্খিতভাবে মাহফিলটি সাময়িক স্থগিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয়া হয়। আলোচিত ওই তাফসিরুল কোরআন মাহফিল আগামী ৪ জানুয়ারি সাদিকুর রহমান আযহারীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আলেম-ওলামাবৃন্দ। কিন্তু মাহফিলের আগেই আবদুর রউপ কাশফুলের জেঠাতো ভাই হোসাইন মোর্শেদ, হাসান মোর্শেদ ও জিয়া মোঃ শহীদুল ইসলামসহ কুচক্রি মহল অপপ্রচার শুরু করে বলে কাশফুল সাংবাদিকদের নিকট অভিযোগ করেন।
কাশফুল সাংবাদিকদের আরো জানায়, ওই চক্রটি তাদের ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজির মিথ্যা ও বানোয়াট অভিযোগ উত্থাপন করে। সর্বসাধারণকে কুচক্রি মহলের অপপ্রচারে কান না দেয়ার আহবান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাদেকুর রহমান, হাজী সামছুল হকসহ স্থানীয় কয়েকজন ব্যক্তিবর্গ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET