কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপি প্রার্থী মো: কামরুল হুদার ছোট ভাই জিয়াউল হুদা বলেছেন, কামরুল হুদাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান কামরুল হুদার ছোটভাই ব্যবসায়ী মো: জিয়াউল হুদা। তিনি বলেন, তারা আমাদের গণজোয়ার দেখে ভয় পাচ্ছে, মুহূর্তের মধ্যে হাজার হাজার জনতা উপস্থিত হয়ে হাত তুলে জানান দিচ্ছে আমরা কামরুল হুদার পক্ষে আছি। আপনাদেরকে বিভিন্ন ধর্মীয় কথা বলে, ধর্মের দোহাই দিচ্ছে। তাদের ফাঁদে পা দেয়া যাবে না।
তিনি চৌদ্দগ্রাম উপজেলা মুন্সীরহাট ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির নিবাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন
রোববার রাতে মেষতলা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে মুন্সিরহাট ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা তাঁতীদলের মামুনুর রশিদ দাউদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ইঞ্জি: হাফিজুল আলম মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সদস্য আবদুল হাকিম, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া, ৮নং ওয়ার্ড কেন্দ্র কমিটির সভাপতি হাসান আলী, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাসেম, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাফর আলম, মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি কবির হোসেন, বিএনপি নেতা তাজুল ইসলাম মেম্বার, ৯নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রেহেনা বেগম, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ফিরোজ মিয়া, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আবুল হাসেম মজুমদার, ছাত্রদল নেতা মোঃ রাতুল হাসান প্রমুখ।
Please follow and like us:








