২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত মহিলার ঘরে প্রবেশ নিয়ে তুলকালাম, ভিডিও ভাইরাল




চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত মহিলার ঘরে প্রবেশ নিয়ে তুলকালাম, ভিডিও ভাইরাল

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২৬, ১৯:৪৪ | 643 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত মহিলার ঘরে সন্ধ্যায় প্রবেশ করা নিয়ে তুলকালাম কান্ড চলছে। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে একই গ্রামের দুই সমাজের লোকজন। উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে গ্রামের পশ্চিম পাড়া সমাজের লোকজন অভিযুক্ত শহিদুল ইসলামকে নারী লোভী আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সমাজসেবক মমিনুল ইসলাম। বক্তব্য রাখেন ঘটনার প্রত্যক্ষদর্শী এরশাদ মিয়া ও জাকারিয়া আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর গ্রামের পশ্চিম পাড়ার একজন তালাকপ্রাপ্ত মহিলার ঘরে গত ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় পূর্ব পাড়ার শহিদুল ইসলাম প্রবেশ করে। তাঁর রহস্যজনক প্রবেশের ধরন লক্ষ্য করে পাড়ার কয়েকজন যুবক। পরবর্তীতে যুবকরা চোর সন্দেহে বাড়িটিতে তল্লাশী করার জন্য গিয়ে দেখে দরজা, জানালা এবং ভিতরের লাইট বন্ধ। এমতাবস্থায় ভিতরে-কেউ আছে কিনা প্রশ্ন করলে মহিলা উত্তর দেয়, ভিতরে কেউ নেই। কিন্তু যুবকরা বিভিন্ন শব্দের মাধ্যমে নিশ্চিত হয়, ভিতরে মহিলার সাথে একজন পুরুষ আছে। মহিলা অস্বীকার করায় যুবকরা ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। তারা মহিলাকে বলে, আমরা দেখেছি এইদিকে একজন লোক এসেছে। কিছুক্ষণ পর ভিতরের লাইট চালু করলে দেখা যায়, শহিদুল ইসলাম খাটের পাশে ঘাপটি মেরে বসে আছে। তখন যুবকরা শহিদুল ইসলামের নাম উচ্চারন করলে সে বের হয়ে আসে এবং যুবকদের ম্যানেজের চেষ্টা করে। এরপর যুবকরা তাকে ওই বাড়িতে জিম্মি করে রাখে। পরবর্তীতে শহিদুল ইসলামের ছোট ভাই জহিরুল ইসলাম সুমনকে ফোন করে নিয়ে তাঁর হাতে তুলে দেয়। তালাকপ্রাপ্ত মহিলা এবং শহিদুল ইসলামের ঘটনাস্থলে উপস্থিত হয়ে এরশাদ মিয়া নামে এক যুবকের সাথে হাতাহাতি করে। ২৮ মার্চ শনিবার পশ্চিম পাড়া সমাজের উদ্যোগে শালিশে মোঃ সবুজ সকলের সামনে দোষ স্বীকার করে। শালিশে সবুজের ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত সকলের কাছে ক্ষমা চায়। এতেই ঘটনাটি সমাপ্ত হয়। কিন্তু পর দিন রোববার সকালে শহিদুল ইসলামের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলনে ঘটনাটি ষড়যন্ত্রমূলক, বিভিন্ন জন এবং পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে। যা শাক দিয়ে মাছ ঢাকার মতো। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুর রউপ, মাস্টার আবদুল হাই, মাস্টার আবদুল মতিন সর্দার, আবুল কাশেম, কবির আহমেদ সর্দার, লুৎফুর রহমান, রফিকুল ইসলাম সর্দার, শফিকুর রহমান, মফিজুর রহমান, আলকাছ মিয়া, ফারুক মিয়া, আবুল বাশার, আবদুল হামিদ, গোলাম মোস্তফা, আলী আশরাফ, হারেছ মিয়া, রাসেল আহমেদ, রাজিব হোসেন, শহীদ উল্লাহ, আশাদুল ইসলাম, আবদুল হালিম, মাসুদ আলম, নুর হোসেন, ওসমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এরআগে ঘটনার বিষয়ে গ্রামবাসী আয়োজিত সংবাদ সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বলেন, ‘মহিলার ছেলে মোঃ সবুজের অনুরোধে জায়গার কাগজপত্র দেখতে তাদের ঘরে গিয়েছিলাম। একটি বিয়ে সংক্রান্ত ঝামেলার কারণে প্রতিহিংসা পরায়ন হয়ে যুবকরা ভিডিও ছড়িয়ে আমার সম্মানহানি করেছে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET