কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যেগে দুই শতাধিক ব্যক্তির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাতিসা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুস সাত্তার। এতে প্রধান অতিথি ছিলেন যাত্রপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার চৌদ্দগ্রাম উপজেলার আহবায়ক রবিউল হোসেন রকি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শামীম, সাধারণ সম্পাদক নুরুল আলম, অর্থ সম্পাদক জাকির হোসেন, ছাত্র কল্যান সম্পাদক শাহিন আলম প্রচার সম্পাদক জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Please follow and like us:









