৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে দুই শহীদের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন




চৌদ্দগ্রামে দুই শহীদের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২৫, ১৯:০৪ | 740 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে শহীদ শাখাওয়াত হোসেন ও জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের কবরে শ্রদ্ধা নিবেদন, বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উজিরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামে শহীদ শাখাওয়াত হোসেন এবং মুন্সিরহাট ইউনিয়নের ফেলনায় শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লীমা, এসপি সার্কেল(চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট) নিশাত তাবাচ্ছুম ও চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল হুদা তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার, ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবদুল মান্নান, শহীদ জামশেদেও পিতা শাহজালাল মিয়াজী, চাচা বিএনপি নেতা আইযুব মিয়াজী, আলম মিয়াজী, মুন্সিরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, প্রেস ক্লাবের সদস্য আবু বকর সুজন, চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালের ডাক্তার সালাহ উদ্দিন, চৌদ্দগ্রাম মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সানা উল্লাহ, সাইদুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET