১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • চৌদ্দগ্রামে নিখোঁজ মাদরাসা ছাত্র, দুই দিনেও সন্ধান মিলেনি




চৌদ্দগ্রামে নিখোঁজ মাদরাসা ছাত্র, দুই দিনেও সন্ধান মিলেনি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২৬, ২৩:৪১ | 641 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে সাফওয়ান মজুমদার সায়েম(১২) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজের দুই দিনেও সন্ধান মিলেনি। সাফওয়ান পৌর এলাকার রামরায়গ্রামের মুন্না মজুমদারের ছেলে। এ ঘটনায় তাঁর মা সালমা আক্তার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, বুধবার সকালে বাড়ি থেকে বের হয় সাফওয়ান মজুমদার। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার রাতে সাফওয়ানের মা সালমা আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন, খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল দশটায় মাদরাসা যাওয়ার জন্য রেডি হতে বলছি, ঘর থেকে বাহির হয়ে গেছে। এখনো আসে নাই। সারাদিন মনে করছি, বাড়ির আশেপাশে আছে, রাত হলে বাড়িতে চলে আসবে।
কোন সহৃদয়বান ব্যক্তি সাফওয়ানের সন্ধান পেলে ০১৮১৯৪৮৫০৬১ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET