কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের চাঁনপুর উত্তর পাড়া নুরানী জামে মসজিদ নির্মাণাধীন মসজিদের উন্নয়ন কাজে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলিমদের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন মসজিদ উন্নয়ন কমিটির সদস্যরা।
জানা যায়, নির্মাণাধীন মসজিদের জন্য বিনা শর্তে মরহুম আলহাজ্ব ডাঃ আলী আজম মিয়াজী ৪ শতক ও তোফায়েল আহমেদ ২ শতক, রাজ্জাক ১ শতক কবির ও জাহাঙ্গীর, সাইফুল ও মহিন দেন ১ শতক জায়গা। যা ওয়াকফ্ রেজিষ্ট্রি করা হয়েছে। ওই জায়গায় মাটি ভরাট করে প্রাথমিক ভাবে মসজিদ নির্মাণের কাজ শুরু করা হয়।
এ লক্ষ্যে সমাজের বিত্তবানদের কাছ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলিমদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আবুল কাশেম মিয়াজী, দেলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা।
মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিগণ নিন্মোক্ত মোবাইল নম্বরে (সভাপতি আবুল কাশেম মিয়াজী-০১৮১৪০৭৮৯১৮, ক্যাশিয়ার দেলোয়ার হোসেন-০১৮২২৩৪৭৪৭৭) যোগাযোগ করে অথবা সরাসরি অগ্রণী ব্যাংকের হিসাব নং-৩৪১৮৪৫৫২ (মুন্সিরহাট শাখা, চৌদ্দগ্রাম)-এ অনুদান পাঠাতে পারেন। এছাড়াও মসজিদ নির্মাণে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপির সুদৃষ্টি কামনা করেছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।









