৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ




চৌদ্দগ্রামে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২৫, ১৮:২৫ | 684 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছে উপজেলা জামায়াত। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত, শিবির ও যুব বিভাগের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ শেষে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভবিষ্যতে দেশে আর কোন স্বৈরাচার তৈরি হবে না। এতে করে দেশের সার্বিক উন্নয়ন হবে। সুতরাং গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন জনগণ মেনে নিবে না।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET