, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও ভাইরাল, যুবককে গ্রেপ্তারের দাবি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২৩, ১৮:১৬ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরালকৃত যুবকের নাম মোঃ পিন্টু(৩০)। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আবদুল মজিদের পুত্র। তাকে গ্রেপ্তারে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপুর ইউনিয়নের জামপুর পূর্ব পাড়া মোস্তফা মিয়ার মুদি দোকানের সামনে সোমবার দুপুরে পিন্টু নামের এক যুবক প্রকাশ্যে মাদক(ভারতীয় ফেনসিডিল) সেবন করে। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইলে প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্যটি ভিডিও ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। মুহুর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘পৃথিবী তোমার আমার’ নামক একটি আইডি থেকে এ ভিডিওটি ভাইরাল হয়। ৮ সেকেন্ডের ভিডিওতে পিন্টুকে বলতে শোনা যায়, ‘আঁই পিন্টু পিন্টু, আঁই ফেনসি খাই’। কালিকাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল আহমেদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও মাদকের সেবনের ভিডিওটি দেখতে পেয়েছি। প্রকাশ্যে মাদক সেবনের কারণে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আমি এর প্রতিকারে প্রশাসনের নিকট জোরদাবি জানাচ্ছি’। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, ‘বিষয়টি মাত্র জেনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওটি দেখে প্রকাশ্যে মাদকসেবনকৃত যুবককে পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পর আইনের আওতায় আনা হবে’।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET