, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর




চৌদ্দগ্রামে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২২, ১৫:৫৯ | 918 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড তাকাফুল এখলাছ প্রকল্পের উদ্যোগে গ্রাহক কালিকাপুর গ্রামের হিরণ মিয়ার মৃত্যুদাবির ৯৬,৪০৭ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রোববার হিরণ মিয়ার স্ত্রী আলেয়া বেগমের হাতে চেক তুলে দেন কোম্পানীর তাকাফুল এখলাছ প্রকল্প প্রধান মোছলেহ উদ্দিন। এ উপলক্ষে চৌদ্দগ্রাম বাজারস্থ জেনারেল হসপিটালের তৃতীয় তলায় কোম্পানীর অফিসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর জেনারেল ম্যানেজার ও চৌদ্দগ্রাম সার্ভিসিং সেল-১ এর ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ কাদের, বিশিষ্ট দলিল লেখক আবুল হাশেম, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর সাহাব উদ্দিন, মোঃ হাসান প্রমুখ।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড তাকাফুল এখলাছ প্রকল্প প্রধান মোছলেহ উদ্দিন বলেন, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। আর অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। আমরা গ্রাহকের বীমা দাবি দ্রæত পরিশোধে অঙ্গীকারবদ্ধ। দাবি যত বড়ই হোক আমরাই পারি দ্রæত পরিশোধ করতে বলেও মন্তব্য করেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET