৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে বিএনপি নেতা যুবরাজ চৌধুরীর উদ্যোগে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও পূজা মন্ডপ পরিদর্শন




চৌদ্দগ্রামে বিএনপি নেতা যুবরাজ চৌধুরীর উদ্যোগে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও পূজা মন্ডপ পরিদর্শন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৫, ১৪:২১ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র পক্ষে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া চৌধুরী যুবরাজ উদ্যোগে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের আদর্শগ্রাম, কেচকি মুড়া, ফাঁসি বটগাছ, বেতিয়ারা দৈনিক বাজার, গাংরা রাস্তার মাথা, শাহজাহান মার্কেট, কাঁককরা, রতনপুর, সাটি শখ, বরদৈন, পায়ের খোলা এলাকায় কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করা হয়।

মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়েছে।

এ কর্মসূচি পালন কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হালিম, সহ-সাংগঠনিক সম্পাদক আগা মাইনুল হক চৌধুরী রাসেল, উপজেলা বিএনপির সদস্য মনজুরুল আলম মজুমদার, ইকবাল হোসেন চৌধুরী সোহেল, বিএনপি নেতা মোখলেছুর রহমান রানা, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাফর ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুর রহিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক পারভেজ চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দাউদুল ইসলাম, আবদুল মমিন মজুমদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (মেম্বার), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খান, কাজী ইউসুফ বেলাল, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী মানিক, যুবদল নেতা শাহজাহান সাজু, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবির আবদুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক খোরশেদ আলম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল জব্বার, ৪নং ওয়ার্ডের সভাপতি আবু তাহের, বিএনপি মোহাম্মদ জামাল হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি মুনির।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবরাজ চৌধুরী বলেন, বর্তমান অন্তবর্তী সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এই ৩১ দফার মধ্যে বলেছেন। এটি এখন সর্বজন স্বীকৃত। ৩১ দফার লিফলেট সবার কাছে পৌঁছে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছি। ধারাবাহিকভাবে সমগ্র উপজেলাব্যাপী সকল জনসাধারণে হাতে হাতে পৌঁছাবো দিবো। এই লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ। এছাড়া নিশ্চিন্তে, নির্ভয়ে ও উৎসাহ উদ্দীপনার সাথে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছি। আগামী সংসদ নির্বাচনে চৌদ্দগ্রাম উপজেলায় ধানের শীষ মার্কার একমাত্র কান্ডারী জননেতা কামরুল হুদা ভাই কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের নিকট আহবান জানান তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে সৎ, পরিচ্ছন্ন ও নিবেদিত প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলছে। কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির নমিনেশন মোঃ কামরুল হুদা পাবেন বলে আমরা নিশ্চিত হয়েছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET