চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার চৌদ্দগ্রামে মোঃ ফারুক নামে এক ভুয়া ডিআইজিকে আটক করেছে পুলিশ। তিনি পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের শুরপুর গ্রামের লোকমান হোসেনের পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই রেজাউল করিম জানান, ফারুক বৃহস্পতিবার চট্টগ্রাম যাওয়ার জন্য যাত্রীবাহী বাস ‘দেশ ট্রাভেলস্ধসঢ়;’ এর প্রধান কার্যালয়ের ম্যানেজারকে ফোন করে ‘ডিআইজি তরিকুল ইসলাম’ পরিচয় দিয়ে একটি টিকিট চায়। এ সময় ম্যানেজার অপারগতা প্রকাশ করলে তাকে থমক দিয়ে বলা হয়-দাউদকান্দি থেকে উঠব। দাউদকান্দি এসে বাসের সুপারভাইজার তাকে ফোন করলে বলে-ক্যান্টেনমেন্ট থেকে উঠব। সেখানে এসে আবার ফোন করলে বলা হয়-মিয়াবাজার গ্রীণ ভিউ হোটেল থেকে উঠব। এরপর সেখানে যাত্রাবিরতিকালে সুপারভাইজার তাকে আবারও ফোন করলে বলে-জগন্নাথদীঘির পাড় থেকে উঠবে। এবং তার জন্য হোটেল থেকে একটি ভুনা খিচুরির পেকেট নিতে বলে। এতে সুপারভাইজারের সন্দেহ হলে থানায় ফোন করে। তাৎক্ষণিক পুলিশ জগন্নাথদীঘি এলাকায় গিয়ে ফারুককে আটক করে। তার বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।









