১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে মাদক ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান




চৌদ্দগ্রামে মাদক ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০২৪, ২০:২৩ | 725 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ফুলকলি কালচালার সেন্টার ও ফুলকলি সঙ্গীত একাডেমীর উদ্যোগে জাতীয় সংগীত প্রতিযোগিতা, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী চৌদ্দগ্রাম ক্যাম্পের উপ-অধিনায়ক লেঃ ইশান। সিএফসিসি’র প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মোঃ ইউসুফ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর সাং. মো. মছিহ্ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ডায়নামিক সিএন্ডএফ চেয়ারম্যান জসিম উদ্দিন ভুঁইয়া, প্রমিনেন্ট লিভিং লিমিটেডের চেয়ারম্যান ইসমাইল হোসেন চৌধুরী। সাংবাদিক আবদুর রব লাভলুর পরিচালনায় এ সময় আরও বক্তব্য মুন্সিরহাট ডিগ্রি কলেজের অধ্যাপক মফিজুর রহমান, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, খিরণশাল কাজী জাফর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন মুজমদার, রেনেসা একাডেমীর চেয়ারম্যান নুরুল আমিন। উপস্থিত ছিলেন সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, আবু বকর সুজন, আবদুল মন্নান, মুহা. ফখরুদ্দিন ইমন, কাজী সেলিম, আনিছুর রহমান প্রমুখ। মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET