কুমিল্লার চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারন সম্পাদক মুজিবুল হক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র মোঃ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, উপজেলা যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানো হয়। এর আগে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।








